আমরা ওসব নিয়ে ভাবছি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ক্ষণিকালয়। নাটকটি লিখেছেন আজাদ আবুল কালাম এবং পরিচালনা করছেন রহমতউল্লাহ। এতে অভিনয় করছেন নওশীন। কথা হলো তাঁর সঙ্গে।প্রযোজকদের সংগঠন ১ নভেম্বর থেকে আপনাদের বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। আমি আর হিল্লোল কিন্তু ১ নভেম্বর একটি নাটকের শুটিং করেছি। এস এম আরিফের একটি দুঃস্বপ্ন এবং অতঃপর। ৯ ও ১০ নভেম্বর একই পরিচালকের আরেকটি নাটকের কাজ করব। আজ (শনিবার) পুবাইলে কাঁটাতারের বেড়া নামের আরেকটি নাটকের শুটিং করছি। এ মাসের দ্বিতীয় সপ্তাহে মনতাজুর রহমানের একটি ধারাবাহিকে শুটিং শুরু করব। এসব নাটকের প্রস্তাব পেয়েছি আমাদের বয়কটের ঘোষণার পরই। আপনার তো তৌকীর আহমেদের একটি নাটকে কাজ করার কথা ছিল। তিনি আমাকে জানিয়েছেন, যে জটিলতা তৈরি হয়েছে, তার সমাধান না হলে তিনি আমাকে নিয়ে শুটিং করতে পারবেন না। এই জটিলতাকে আপনি কীভাবে দেখছেন?আমি আর হিল্লোল আসলে ওসব নিয়ে সত্যিই ভাবছি না। আমরা শিল্পী। আমাদের কাজ করতে হবে। যাঁরা আমাদের নিয়ে কাজ করতে আগ্রহী, তাঁদের সঙ্গেই কাজ করছি। ‘ডাইন আউট উইথ আস’ নামে চ্যানেল টোয়েন্টিফোরের যে অনুষ্ঠান নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, আমরা তার শুটিংও করছি। ৬ থেকে ৮ নভেম্বর চারটি পর্বের শুটিং করব। আপনাকে একাধিক টিভি চ্যানেল কর্তৃপক্ষ এবং অনেক নির্মাতা তাঁদের অনুষ্ঠান থেকে বাদ দিয়েছেন। আপনার বিরুদ্ধেই কেন বারবার অভিযোগ তৈরি হচ্ছে?এনটিভির ব্যাপারে আমি বলব, সেটা আমাদের উভয় পক্ষেরই ভুল-বোঝাবুঝি। পরে তা ঠিক হয়ে গেছে। তা না হলে এনটিভি আমার নাটক প্রচার করত না। আরটিভির ‘জেগে আছো কি’ অনুষ্ঠানের জন্যই আমি আজকের নওশীন। আরটিভি কর্তৃপক্ষ হয়তো এখন আমাকে পছন্দ করছে না, তাই কাজ করা হচ্ছে না। আর নাটকের নির্মাতাদের সঙ্গে জটিলতা নিয়ে বলব, আমি অকারণে শিডিউল ফাঁসাই না।