আমরা নানা কিছু উদ্যাপন করতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তর টিভিতে রবি, মঙ্গল ও শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে প্রচারিত হচ্ছে অনুষ্ঠান ‘জয়তু’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন আব্দুন নূর তুষার। কথা হলো তাঁর সঙ্গে।অনুষ্ঠানের নাম ‘জয়তু’, কেন?আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নানা কিছু উদ্যাপন করতে চাই। এই যেমন, মানুষের জীবনের সফলতা, আনন্দ—সব ইতিবাচক দিক। সঙ্গে বরেণ্য ব্যক্তিত্বদের জন্মদিন, মৃত্যুদিন আর সমসাময়িক নানা বিষয়। পুরোটা সময় দর্শককে বিনোদন দিতে চাই। অনুষ্ঠানটি আপনি নিজে কেমন উপভোগ করছেন?অবশ্যই উপভোগ করছি। জুলাইয়ে তো শুরু হলো। অনুষ্ঠানটি এখন অনেকেই দেখছেন। টিভি কর্তৃপক্ষ শুরুতে অনুষ্ঠানটি সপ্তাহে ছয় দিন করতে চেয়েছিল। পরে তা তিন দিন করেছি। এবার রোজার ঈদে বিটিভিতে ‘আনন্দমেলা’ অনুষ্ঠানটি আপনি উপস্থাপনা করেছেন।বিটিভির মহাপরিচালক ম হামিদের অনুরোধে অনুষ্ঠানটি করতে রাজি হয়েছি। সাধারণ দর্শক যাতে আনন্দ পান, সেই দিকটিকে গুরুত্ব দিয়েছি। সাধারণ দর্শক যে সাধারণ জিনিসে আনন্দ পান, তা এবারের ‘আনন্দমেলা’ থেকে আবারও প্রমাণিত হলো। অনেক দর্শক আমাকে তাঁদের ভালো লাগার কথা জানিয়েছেন। ‘আনন্দমেলা’য় আবার আপনাকে কবে দেখা যাবে?এক-দুই বছরের মধ্যে তো অবশ্যই নয়। এর পরে ভেবে দেখব। আপনি একসময় নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান তৈরি করেছেন। অনেক দিন আপনার এ ধরনের কোনো অনুষ্ঠান পাওয়া যায়নি।ওরকম কিছু করার পরিকল্পনা অনেক দিন থেকেই করছি। নানা কারণে হচ্ছে না। আগামী কোরবানির ঈদের জন্য একটি অনুষ্ঠান করব। ওটা নিয়ে এখনই কিছু বলতে চাইছি না। আগে করি, তারপর।