আমরা সবুজে বাঁচতে চাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুদে আঁকিয়েদের ছবির প্রদর্শনী ‘আমরা সবুজে বাঁচতে চাই’ শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। গত শনিবার সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী সব্যসাচী হাজরা। উদ্বোধনী অনুষ্ঠানটিও ছিল ব্যতিক্রমী। খাঁচায় বন্দী ১২টি পাখি অবমুক্ত করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে।প্রদর্শনীর আয়োজন করেছে ‘রঙের ইসকুল’ নামের একটি ছবি আঁকা শেখার প্রতিষ্ঠান। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে ২৯ জুন পর্যন্ত। বিজ্ঞপ্তি।