আমাজন নিয়ে ছবি বানাবেন ক্যামেরন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইটানিক বানানোর আগে নিরন্তর গবেষণা করেছিলেন পরিচালক জেমস ক্যামেরন। ফলে বিশ্ববাসী দেখল অনবদ্য এক প্রেমকাহিনি। সাক্ষী হলো প্রায় শ খানেক বছর আগের এক বিয়োগান্ত ঘটনার। দীর্ঘ বিরতির পর গত বছর মুক্তি পেল ক্যামেরনের অ্যাভাটার। বিশ্বজুড়ে আলোড়ন তুলল ছবিটি। সেই জেমস ক্যামেরন এখন আমাজন জঙ্গলে। সেখানকার আদিবাসীদের জীবন-জীবিকা ক্যামেরাবন্দী করছেন তিনি।ব্রাজিল সরকার আমাজনের একটি নদীতে বাঁধ নির্মাণ করছে। এতে আদিবাসীরা বাস্তুচ্যুত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাঁধটি নির্মিত হলে আমাজনের একদিকে দেখা দেবে খরা, অন্যদিকে বন্যা। এতে আদিবাসীরা তাদের জমি-জিরাত হারাবে। সেই আদিবাসীদের দুঃখ-দুর্দশাই হবে ছবির মূল উপজীব্য। ছবির স্বার্থে ক্যামেরন এরই মধ্যে কিছু আদিবাসী নেতার সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন। ওয়েবসাইট।