আমাদের মহানায়ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাভিশনে আজ বিকেল পাঁচটা ২৫ মিনিটে দেখানো হবে চিত্রনায়ক বুলবুল আহমেদ স্মরণে অনুষ্ঠান আমাদের মহানায়ক। এটি উপস্থাপনা করেছেন অনুপম হায়াৎ। এতে আলোচনা করবেন চাষী নজরুল ইসলাম। অনুষ্ঠানে চিত্রনায়ক বুলবুল আহমেদ অভিনীত চলচ্চিত্রের অংশবিশেষ দেখানোর পাশাপাশি বুলবুল আহমেদের ব্যক্তি ও শিল্পীজীবন নিয়ে আলোচনা করা হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মামুন খান।