আমার কোনো প্রশ্ন নেই!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল প্রথম আলোর পাঠক উৎসবে হাজির হয়েছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী তিশা। বাংলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে তারা আসেন দুপুরে বিরতির পরে। দর্শক সারিতে বসে তারা উপভোগ করেন মূল অনুষ্ঠান। মঞ্চে তখন চলছিল প্রথম আলো ও পাঠকের প্রশ্নোত্তর পর্ব। উপস্থিত বিভিন্ন পাঠকের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রথম আলোর সম্পাদক ও বিভিন্ন বিভাগের প্রধানেরা। এ সময় কথাসাহিত্যিক আনিসুল হক ফারুকী-তিশার কাছে একটি প্রশ্ন আহ্বান করেন। মাইক্রোফোন হাতে নিয়ে তিশা বলেন, ‘আমার কোনো প্রশ্ন নেই। প্রথম আলোর সঙ্গে আছি। সঙ্গে থাকব।’

পরে এই দুই তারকা পাঠক উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। ফারুকী-তিশা দম্পতি ছাড়াও অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিভিন্ন অঙ্গনের তারকারা। দিনব্যাপী এ অনুষ্ঠানে সমাগম ঘটে অগণিত পাঠকের।