আমার চেয়ে নেনে ভালো রাঁধে: মাধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তব্যঞ্জনে সিদ্ধহস্ত নারীরা নাকি পুরুষের মন হরণেও পারদর্শী। ধারণাটি ভ্রান্ত প্রমাণ করতেই যেন অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী ও রান্নাবিষয়ক বটিকার অবতারণা। চিকিৎসক স্বামী শ্রীরাম নেনেকে বিয়ে করার পেছনে অনেকগুলো কারণের একটি হচ্ছে রান্না। নেনে ভালো রাঁধতে জানেন। ‘আমি নিজে রান্নাবান্না খুব একটা জানি না। তবে রাঁধতে ও খেতে ভালোবাসি। আমার চেয়ে আমার স্বামী ভালো রাঁধে। তার রান্নার হাত দেখে আমি মুগ্ধ। আর এ কারণেই তো তাকে বিয়ে করলাম।’ হাসতে হাসতে বললেন মাধুরী। সম্প্রতি নতুন একটি টেলিভিশন চ্যানেলের লাইফস্টাইল দূত হিসেবে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাধুরী। ওয়েবসাইট।