আমার চোখে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির (বিপিএস) উদ্যোগে গতকাল শুরু হয়েছে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী। বিকেলে নবমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতা ও প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।একাডেমীর জাতীয় চিত্রশালায় ‘আমার চোখে বাংলাদেশ’ নামের এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। প্রদর্শনী ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে।