আমার পরিবার, আমার ফুলবাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারকে ‘ফুলবাগান’ করতে স্বামী ও স্ত্রীকে সমান অবদান রাখতে হবে। এ ক্ষেত্রে স্বামী ও স্ত্রীর চিন্তাচেতনারও পরিবর্তন করতে হবে। তাহলেই একটি পরিবার সুখী ও সুন্দর হবে।

গতকাল বিকেলে রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। ‘আমার পরিবার, আমার ফুলবাগান’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে জয়িতা ফাউন্ডেশন। এতে সেলিব্রেটি দম্পতিসহ বিভিন্ন বয়সের দম্পতিরা তাঁদের জীবনের টুকরো টুকরো অভিজ্ঞতা বর্ণনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। দম্পতিদের মধ্যে সস্ত্রীক উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শওকত আরা হোসেন, টেলিযোগাযোগ সচিব ফয়েজুর রহমান চৌধুরী ও সমাজকল্যাণ সচিব নাসিমা বেগম, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার প্রমুখ।