আমার পরে দীপাবলি হচ্ছেন তারিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ৯৯, সাহেব আলী লেন। নাটকটি লিখেছেন সৈয়দ মনজুরুল ইসলাম এবং পরিচালনা করছেন জাহিদুল ইসলাম। এতে অভিনয় করেছেন অর্ষা। কথা হলো তাঁর সঙ্গে। ‘৯৯, সাহেব আলী লেন’ নাটকটি নিয়ে কিছু বলুন।সাহেব আলী লেনের ৯৯ নম্বর বাড়ির মেয়ে আমি। বাবার কাজ আমার পছন্দ নয়। আমি প্রতিবাদ করি। এই বাড়িতে একটি মেস আছে। এই মেসের একটি ছেলে আমার সঙ্গী। শহরে এসে কঠিন সংগ্রাম করছে সে। কিন্তু বাবা আমার বিয়ে ঠিক করেছে পাড়ার এক চাঁদাবাজের সঙ্গে। এরপর মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়ি। নাটকের কাজ করতে গিয়ে একদিন তো অনেক ঝামেলা পোহাতে হয়েছিল।কী ঝামেলা?গল্পে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমার অংশের কিছু কাজ তো অবশ্যই ওখানে করতে হবে। প্রক্টরের কাছ থেকে অনুমতি নেওয়ার পরও ঝামেলা পোহাতে হয়েছে। শেষে দ্রুত আমাদের কাজটা শেষ করতে হয়েছে।দেশ টিভির ‘সাতকাহন’ ধারাবাহিকের কী খবর?সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে এই ধারাবাহিকে আমি দীপাবলির চরিত্রে অভিনয় করছি। এক বছর সাত মাস ধরে এই নাটকের সঙ্গে আমি আছি। আমার অংশের শুটিং শেষ হবে সেপ্টেম্বরে। এরপর বড় দীপাবলি আসবেন। আমার পরে দীপাবলি হচ্ছেন তারিন। এই ধারাবাহিকে কাজ করতে কেমন লেগেছে?এককথায় অসাধারণ। ‘দীপাবলি’ আমার অভিনয়জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকবে।পড়াশোনার কী অবস্থা?ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগে স্নাতক দ্বিতীয় বর্ষে পড়ছি। অভিনয় করছি পড়াশোনার ফাঁকে।