আমার প্রথম চলচ্চিত্র ‘পিতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল নাইনে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক নাগরিক। নাটকটি লিখেছেন ও পরিচালনা করছেন আলভি আহমেদ। অভিনয় করছেন কল্যাণ। গতকাল শনিবার দুপুরে তাঁর সঙ্গে যখন কথা হলো, জানালেন তিনি তখন বলাকা প্রেক্ষাগৃহে একটি ছবির উদ্বোধনী প্রদর্শনীতে।কোন ছবির প্রদর্শনী হচ্ছে?পিতা। আমার অভিনীত প্রথম চলচ্চিত্র। পরিচালক মাসুদ আখন্দ। মুক্তি পাচ্ছে ১৪ ডিসেম্বর, বুদ্ধিজীবী দিবসে।বড় পর্দায় নিজের কাজ দেখতে কেমন লাগছে?অসাধারণ। নিজের কোনো কাজ সবার সঙ্গে বসে প্রথম বড় পর্দায় দেখছি—এই অনুভূতি বলে বোঝাতে পারব না। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। তারা অনেককে আমন্ত্রণ জানিয়েছে। সঙ্গে আছেন ছবির শিল্পী আর কলাকুশলীরা। আমার পরিবারের সদস্যরাও এসেছেন। গল্পটাও চমৎকার, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে। এই ছবির কোন দৃশ্যের শুটিংয়ের মুহূর্ত আপনার মনে দাগ কেটেছে? একটি মৃত্যুর দৃশ্য। আমাকে হত্যা করা হলো। আমি তখন বাবার পায়ের ওপর মাথা রেখে পড়ে আছি। এই দৃশ্যটার কাজ শুরু হয় দুপুরের খাবারের পর। দৃশ্যটি ধারণ করার সময় আশপাশে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমি একই জায়গায় পড়ে ছিলাম। ওই সময় আমি যেন আর আমার মধ্যে ছিলাম না। ছবিটির শুটিং কোথায় করেছিলেন?হুমায়ূন আহমেদের নুহাশপল্লীর আশপাশের এলাকায়। আর কোনো চলচ্চিত্রে কাজ করছেন?খালিদ মাহমুদ মিঠুর জোনাকীর আলোতে। অল্প কিছু কাজ বাকি আছে। আজ আপনার অভিনীত ধারাবাহিক নাটক ‘নাগরিক’ প্রচারিত হবে।এই নাটকের মাঝের অনেকগুলো পর্বে আমি নেই। কারণ, গল্পে আমি বিদেশে চলে যাই। তবে শেষ দিকে আমি আবার ফিরে আসব। নাটকে আমি কিন্তু মোটেও ভালো মানুষ নই।এনটিভির ‘অচেনা প্রতিবিম্ব’ নাটকের খবর কী?১০৪ পর্ব পর্যন্ত ব্যাংককে কাজ করেছি। পরিচালক রায়হান খান নাটকটির পরবর্তী কাজগুলো দক্ষিণ আফ্রিকায় করার ব্যাপারে আলোচনা করছেন।