বাংলাভিশনের আজ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে চ্যানেলটিতে দেখানো হবে নানা অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি দেখানো হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘চিত্র-বিচিত্রা’। রাতে থাকছে নাটক ‘প্রেম কুমার’। টেলিছবি ‘হেই রাজকন্যা’ দেখানো হবে দুপুরে। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হৃদি হক। টেলিছবিতে অভিনয় করেছেন সজল। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?নবাবগঞ্জে একটি নাটকের কাজ করছি। ফরিদা পারভীনের গাওয়া জনপ্রিয় গান ‘তোমরা ভুলে গেছ মল্লিকাদির নাম’ নিয়ে আশরাফুল আলম একটি নাটক তৈরি করছেন। এতে মল্লিকাদির চরিত্রে অভিনয় করছেন তিশা। নাটকের গল্পে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত সময়কে দেখানো হয়েছে। নাটকটি পয়লা বৈশাখ উপলক্ষে তৈরি হচ্ছে।‘হেই রাজকন্যা’ টেলিছবি নিয়ে কিছু বলুন।এখানে আমার বাবা ধনাঢ্য ব্যক্তি। মায়ের খুব আদুরে। নিজের মর্জিমতো চলি। মা আমাকে চমকে দেওয়ার জন্য বিয়ে দিতে চেয়েছেন। আমি তা মেনে নিতে পারিনি। তাই কাউকে কিছু না বলে চলে যাই কক্সবাজারে। সেখানে জয়ার সঙ্গে পরিচয় হয়। তা একটা সম্পর্কের দিকে এগিয়ে যায়। শেষ পর্যন্ত আমাদের মাঝে এসে দাঁড়ান জয়ার স্বামী। ঘটে একটি দুর্ঘটনা।এই টেলিছবির কাজ করার সময়ের কোনো ঘটনার কথা মনে পড়ে?তখন খুব শীত ছিল। তার ওপর ঠান্ডা বাতাস। সুইমিং পুলের একটি দৃশ্য। হূদি আমাকে বলল, গরম পানি দেওয়া হবে, কোনো সমস্যা হবে না। কিন্তু পানিতে নামার পর মনে হচ্ছে আমার কোমর পর্যন্ত একেবারে ফ্রিজ হয়ে গেছে। এদিকে একাধিকবার শট নেওয়া হচ্ছে। শেষে আমাকে যখন সুইমিং পুল থেকে ওঠানো হলো, তখন শরীরের তাপমাত্রা স্বাভাবিক করার জন্য চার-পাঁচটা মোটা তোয়ালে জড়িয়ে রাখা হয়েছিল।আজ তো চ্যানেল ওয়ানে আপনার অভিনীত ‘গর্ভধারিণী’ নাটকটি দেখানো হবে।এই নাটকে আমার চরিত্রটির নাম কল্যাণ। উপন্যাসটা তো অনেকেরই পড়া আছে। তাই নাটকের ঘটনার কথা বলছি না। তবে নাটকের একটা দৃশ্যে দেখানো হবে আমার হাত ভেঙে গেছে। কিন্তু পরিচালক দৃশ্যটা খুব বেশি বাস্তবসম্মত করতে চেয়েছিলেন। সেদিন বারবার শট দিতে গিয়ে সত্যি সত্যিই হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছি। চলচ্চিত্রের খবর কী?আমার নিঝুম অরণ্যে ছবিটি ১৬ এপ্রিল মুক্তি পাবে। ছবিতে আমার সঙ্গে অভিনয় করেছেন বাঁধন। বিনোদন প্রতিবেদক