আমার প্রথম পছন্দ বিজ্ঞাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহ্জাবীন, আপনার কাজের খবর বলুন।আগামীকাল থেকে ‘বাংলালিংকের’ বিজ্ঞাপনের শুটিং শুরু হবে। চলবে চার দিন ধরে। এটি নির্মাণ করছেন মোস্তফা সরয়ার ফারুকী। ২২ জানুয়ারি থেকে লাক্সের বিজ্ঞাপনে অংশ নেব। শুটিং হবে কলকাতায়। সেখান থেকে ফিরেই আবার ‘বাংলালিংক দেশ’ বিজ্ঞাপনের কাজ করব। বিজ্ঞাপনেই বেশি সময় দিচ্ছেন?ধারাবাহিক নাটকে কাজ করি না। এক ঘণ্টার বিশেষ দিবসের ভালো নাটকে কাজ করার চেষ্টা করি। এর বাইরে বিজ্ঞাপনই বেশি করা হয়। আমার প্রথম পছন্দ বিজ্ঞাপন। এতে করে পর্দায় বেশি থাকা যায়। দর্শকের কাছে পৌঁছা যায় দ্রুতই। ভালো গল্পের এক ঘণ্টার নাটকও আমার পছন্দের তালিকায় আছে। তাহলে কি বেশি প্রচারেই বিশ্বাসী?ঠিক তা নয়। আমি তো আগেই বলেছি, বিজ্ঞাপন করলেও ভালো পণ্য, ভালো নির্মাতা দেখেই করি। এবং তা মানের ধারাবাহিকতা রক্ষা করেই করি।ধারাবাহিক নাটকে ‘না’ কেন?এর আগে ধারাবাহিক নাটকে কাজ করে অভিজ্ঞতা হয়েছে। দেখা যায়, একটা সময় ধারাবাহিকের গল্প অযথা টেনে বড় করা হয়। ফলে নাটকের মান পড়ে যায়। এ ছাড়া ধারাবাহিক নাটকে সময়ও প্রচুর দিতে হয়। ফলে অন্যদিকের কাজের সময় বের করা কঠিন হয়ে যায়। আজ আমার অভিনীত আমি কার নামের একটি টেলিফিল্ম প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।