ভাবনা, শুনলাম আপনি দেশের বাইরে?হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমি এখন ব্যাংককের পাতায়ায়। রায়হান খানের নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং করছি।আপনার অনেক নাটকের শুটিং তো দেশের বাইরেই হচ্ছে...অভিনয় যেহেতু করি, শুটিংয়ের জন্য দেশে ও দেশের বাইরে যেকোনো জায়গায় যেতে হয়। দেশে বলেন আর দেশের বাইরে বলেন, শুটিংয়ের ব্যাপারটা তো নির্ধারণ করেন পরিচালকেরা। আমি কিন্তু সব নির্মাতার নাটকে অভিনয় করতে দেশের বাইরে যাই না। যাঁরা আমার খুবই কাছের, শুধু তাঁদের নাটকে অভিনয় করতে দেশের বাইরে আসি।কাজের ফাঁকে ঘোরাঘুরি হয়?হ্যাঁ, শুটিংয়ের কাজ ছাড়া ঘুরে বেড়াতেও ভালো লাগে। বলতে পারেন, ঘুরে বেড়াতেই দেশের বাইরে বেশি যাই।ঘুরে বেড়াতে গিয়ে মজার কিছু ঘটেছে?চার বছর আগের ঘটনা। বেড়াতে গিয়েছিলাম সিঙ্গাপুরে। কেব্ল কারে চড়ে সিঙ্গাপুর শহর ঘুরে দেখার পরিকল্পনা হলো। অবাক কাণ্ড হলো, পুরো শহর দেখতে সময় লাগল মোটে পাঁচ মিনিট!তরুণ নির্মাতা মাহমুদ দিদারের সঙ্গে নাকি প্রেম করছেন?মাহমুদ দিদারের পরিচালনায় কয়েকটি নাটকে অভিনয় করার কারণে অনেকে বিষয়টি নিয়ে কানাঘুষা করছে। আসলে ওর চিন্তাধারার সঙ্গে আমার বেশ মিল। তবে দিদার আমার প্রেমিক নয়, ভালো বন্ধু। আমার প্রেমিক মিডিয়ার বাইরের মানুষ।এনটিভির ‘অচেনা প্রতিবিম্ব’ নাটকটি নিয়ে বলুন।এরই মধ্যে নাটকটির শুটিং শেষ করেছি। ১০৬ পর্বে নাটকটি শেষ হবে। নাটকটিতে কাজ করে আমি অনেক বেশি সন্তুষ্ট। আমার অভিনীত ভালো নাটকগুলোর মধ্যে এটি অন্যতম।