আমার সঙ্গে মুরগি, সিদ্দিকের হাতে ডিম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক উত্তরাধিকার। লিখেছেন তৌহিন হাসান, পরিচালনা করছেন কায়সার আহমেদ। এখানে অভিনয় করছেন হুমায়রা হিমু। কথা হলো তাঁর সঙ্গে। ‘উত্তরাধিকার’ নাটকে কাজ করতে কেমন লাগছে?জোশ একটা গল্প। দারুণ লাগছে। আমি বাড়ির বড় মেয়ে। সংসারের কোনো দায়িত্ব নেই। ঘুরে বেড়াই, চোখে রঙিন স্বপ্ন। ছোট বোন সবকিছু দেখাশোনা করে। এক দুর্ঘটনায় তার মৃত্যু আমাকে একেবারে পাল্টে দেয়। এরপর নানা টানাপোড়েনের মুখোমুখি হই আমি।আপনি একুশে টিভির ‘জয়নাল জাদুকর’ নাটকেও অভিনয় করছেন। এই নাটকে কাজ করার একটি মজার ঘটনা বলি, শুনুন। নাটকে আমি নোয়াখালীর এক প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকায় এসেছি। পোশাকের রং আর মেকআপ একটু অন্য ধরনের। আমার সঙ্গে মুরগি আর সিদ্দিকের হাতে ছিল ডিম। হঠাৎ কিছু ডিম ভেঙে যায়। এরপর কী যে খারাপ গন্ধ। অতিরিক্ত গরমের কারণে ডিমগুলো নষ্ট হয়ে যায়। ওই পরিবেশ ঠিক হতে অনেক সময় লেগেছিল।এখন আপনার অভিনীত আর কোন নাটকটি প্রচারিত হচ্ছে?নয়টা ধারাবাহিক প্রচারিত হচ্ছে। এর মধ্যে বিয়ে হবে ধারাবাহিকের কথা বলতে চাই। মাছরাঙা টিভিতে প্রচারিত হচ্ছে। এখানে আমি মিঠুন চক্রবর্তীর মতো সেজে থাকি। দেখে সবাই মনে করে, আমি খুব পণ্ডিত। আসলে বোকা। মজার চরিত্র। ঈদের জন্য কিছু করছেন?গত সপ্তাহে কলকাতায় গিয়েছিলাম একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করতে। পুরো পাঁচ দিন থাকতে হয়েছে। কিন্তু প্রস্তুতিটা নিতে হয়েছে আরও আগে থেকে। তাই ঈদের কাজ কম হয়েছে। তবে এখন নিয়মিত কাজ করব।