আমার স্বপ্নগ্রস্ত সময় তুমি নায়িকা হয়ে ওঠো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল নাইনে ঈদের দিন রাত ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক আমার স্বপ্নগ্রস্ত সময় তুমি নায়িকা হয়ে ওঠো। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার। এতে অভিনয় করেছেন অহনা, ভাবনা, মীম, জহিরউদ্দিন পিয়ার। একজন তরুণ নির্মাতা যায় একজন গল্পকারের কাছে নারীবাদী গল্প শুনতে। কারণ, সে ভাবে, নারীপ্রধান চলচ্চিত্র নির্মাণ করলে তা ব্যবসাসফল হবে। সে কেবল গুরুর কাছে প্রণয়কাহিনি শুনতে চায়। গুরু তাকে তিনটি গল্প শোনায়। একজন নর্তকী, একজন রাতপরী আর একজন মায়ের গল্প।