আমার ১৯টি ধারাবাহিক চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ঝুলন্ত বাবুরা। লিখেছেন অয়ন চৌধুরী, পরিচালনা করেছেন কবির বাবু। অভিনয় করছেন আলভি। কথা হলো তাঁর সঙ্গে।‘ঝুলন্ত বাবু’ নাটকের খবর কী?বছর দেড়েক আগে কাজ করেছিলাম। পরিচালক আবার সময় নিয়েছেন। এই সপ্তাহেই কাজ হবে। নাটকে আমি গ্রামের মেম্বারের মেয়ে। দুই বোন। ছোট বোন নাফিজা। পড়াশোনা করে। পড়াশোনায় আমার মন নেই। আমার সঙ্গে চঞ্চল চৌধুরীর সম্পর্কটা অনেক দিনের। আর নাফিজার সম্পর্ক মোশাররফ করিমের সঙ্গে। ছোট বোনের সঙ্গে আমার খুব ঝগড়া হয়।টিভিতে আপনার অভিনীত কোন কোন ধারাবাহিক প্রচারিত হচ্ছে?সবগুলোর নাম এক মুহূর্তে বলা কঠিন। কারণ, সব কটি চ্যানেলে এখন আমার অভিনীত মোট ১৯টি ধারাবাহিক প্রচারিত হচ্ছে। কোনো কোনো চ্যানেলে একাধিক নাটকও থাকছে।বলেন কী! এতগুলো ধারাবাহিকে অভিনয় করলেন কীভাবে?আপনি ভেবেছেন এই নাটকগুলোতে ইদানীং অভিনয় করেছি? দু-তিন বছর আগে কাজ করেছি—এমন নাটকই বেশি প্রচারিত হচ্ছে। আজ একুশে টিভিতে ধারাবাহিক ‘টাট্টু ঘোড়া’ প্রচারিত হবে।হ্যাঁ, নাটকটির পরিচালক জুয়েল মাহমুদ। নাটকে আমি একজন বিধবা। বেশির ভাগ কাজ করছি পুবাইলে। কিছু কাজ করার জন্য মানিকগঞ্জে যেতে হয়।আর বাংলাভিশনের ‘লেডিস ফার্স্ট’?এই ধারাবাহিকটিও আজ প্রচারিত হবে। এই নাটকে আমরা নেতিবাচক চরিত্রে অভিনয় করছি। যতটুকু বুঝতে পারছি, সামনে আমাদের মনোভাব পরিবর্তন হবে।