আমারে তুমি অশেষ করেছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমারে তুমি অশেষ করেছ’ নামে জননন্দিত চলচ্চিত্র অভিনয়শিল্পী সারাহ্ বেগম কবরীর চার দশকের অভিনয়জীবনের নানা সময়ের আলোকচিত্র নিয়ে সপ্তাহব্যাপী প্রদর্শনী শুরু হলো জাতীয় জাদুঘরে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। উদ্বোধন করেন লেখক সৈয়দ শামসুল হক। প্রদর্শনীর আয়োজন করেছে গ্রিন ভ্যালি ফাউন্ডেশন।
প্রদর্শনীতে কবরীর বিভিন্ন সিনেমা এবং জীবনের নানা সময়ের ২০০টি আলোকচিত্র রয়েছে। এ ছাড়া আছে তাঁর অভিনীত কিছু চলচ্চিত্রের গানের ভিডিও ক্লিপিং। প্রদর্শনী চলবে ২ অক্টোবর পর্যন্ত।