আমারে দেব না ভুলিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘আমারে দেব না ভুলিতে’ শীর্ষক শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানের আয়োজন করে রাইটার্স ফাউন্ডেশন বাংলাদেশ।
অনুষ্ঠানে শিল্পী বুলবুল মহলানবিশকে ‘নজরুল সম্মাননা পদক’ এবং নজরুলের ইসলামী গান ও ভক্তিগীতি গ্রন্থের গবেষক শিল্পী মোস্তারী পারভীনকে ‘তরুণ নজরুল গবেষক-স্বপ্না রায় স্মৃতি পদক’ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আফসার আহমেদ।