আমি, তুমি ও অর্পণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ টিভিতে আজ রাত সাড়ে আটটায় দেখানো হবে নাটক আমি, তুমি ও অর্পণ। লিখেছেন নওমী কামরুন। এটি পরিচালনা করেছেন সাকিব আহমেদ। এতে অভিনয় করেছেন বন্যা মির্জা, রওনক হাসান, আমিনুর রহমান প্রমুখ।মলি কিছুদিন ধরে অর্পণকে দেখছে। শুধু দেখছে বললে ভুল হবে; সে অর্পণের সঙ্গে খেলা করছে, তার নানা আবদার, নানা দস্যিপনার সঙ্গে তাল মেলাচ্ছে। কিন্তু এমনটা হওয়ার কথা নয়। কারণ, ছয় মাস আগে মলি ও রাশেদের ছেলে অর্পণ পানিতে ডুবে মারা গেছে। অর্পণকে হারিয়ে মলি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। রাশেদ তাকে সারিয়ে তোলার চেষ্টা করছে। কিন্তু এবার রাশেদ নিজেই অর্পণকে দেখতে আরম্ভ করে।