আমি, তুমি ও রাশিচক্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল টোয়েন্টিফোরে আজ রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক আমি, তুমি ও রাশিচক্র। নাটকটি লিখেছেন এবং পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে অভিনয় করেছেন ইরেশ যাকের, মম প্রমুখ।রাবিদ একটু ভীতু ধরনের মানুষ, কিছুটা কুসংস্কারাচ্ছন্নও। দুর্ঘটনার ভয়ে নিজে গাড়ি চালায় না। ইদানীং রাবিদের মনে একটি ধারণা ক্রমশই সুদৃঢ় হচ্ছে যে, বড় কোনো কাজের আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে সেই কাজ সফল হয়। ধারণাটা সে পেয়েছিল জ্যোতিষীর কাছ থেকেই। তার অধিপতি গ্রহ এবং তার স্ত্রীর অধিপতি গ্রহের মধ্যে দ্বন্দ্ব হলেই কেবল বৃহস্পতি আর রবির অবস্থান অনুকূল হয় তার ভাগ্যাকাশে।