আমি অনেক বকবক করতে পারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারমিন লাকী
শারমিন লাকী

‘টোটাল টাইম পাস উইথ শারমিন লাকী’ অনুষ্ঠানে যাঁকে অতিথি হিসেবে চাই
সৌমিত্র চট্টোপাধ্যায়। যদি আমার অনুষ্ঠানে এসে একটা আবৃত্তি করতেন!
যার সঙ্গে আমি নিজে টাইম পাস করতে চাই

আমার ছেলে ইশরাক শায়েরের সঙ্গে।

দীর্ঘদিন সৌন্দর্য ধরে রাখার তিনটি উপায়

বেশ হাসি-খুশি থাকা, নিজের যতটুকু আছে তা নিয়েই সুখী হওয়া এবং ৩০ বছরের পর থেকে ক্যালরি অনুযায়ী খাদ্যাভ্যাসে অভ্যস্ত হওয়া।

টিভি নাকি রেডিও, কোনটিতে বেশি স্বাচ্ছন্দ্য

অবশ্যই রেডিও। কারণ, রেডিও অনুষ্ঠানে মেকআপ লাগে না। এটা বিরাট সুবিধা। হা হা হা।

যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখি

মুঠোফোন, ফেস পাউডার ও লিপস্টিক।

যখন রেগে যাই

দু-তিন সেকেন্ড চিত্কার করি, পরে চুপ হয়ে যাই।

যাঁর রান্না ভালোবাসি

ভালোবাসতাম সিদ্দিকা কবীরের রান্না।

সিদ্দিকা কবীরের কাছ থেকে যে জিনিসটি শিখেছি

সততা নিয়ে কীভাবে সহজ-সরলভাবে জীবন যাপন করা যায়।

উপস্থাপনা ছাড়া আর যে কাজে পারদর্শী

আমি অনেক বকবক (কথা বলা) করতে পারি।

উপস্থাপনার জন্য যে তিনটি গুণ জরুরি

শিক্ষিত হওয়া, পেশাটাকে ভালোবাসা এবং ভাষার প্রতি দখল থাকা।

অবসরের সঙ্গী

গান ও কবিতার বই। বিশেষ করে, জীবনানন্দ দাশের কবিতা।

যার জন্য জীবন বাজি রাখতে পারি

আমার ছেলের জন্য।

নিজেকে নিজে যে প্রশ্নটি করতে চাই

শিক্ষকতা ছেড়ে কেন এ পেশায় এলেন?

ফেসবুক জিনিসটা

কাজের এবং অকাজের দুটোই মনে হয়। আসলে ব্যবহারের ওপর নির্ভর করে।

নিজের যে দিকটি বদলাতে চাই

প্রচুর কথা বলি, এটা কমাতে চাই।

সাক্ষাত্কার: মো. রুবেল