প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার যত দোষ
সব কাজ আমি নিজে করতে চাই। দায়িত্ব ভাগাভাগি করতে আমার ভালো লাগে না। সবকিছু আমি নিজেই নিয়ন্ত্রণ করতে চাই, এটা আমার একটা বড় দোষ।
চট করে রেগে যাওয়া আমার স্বভাব। অনেক সময় আমি না বুঝেই রেগে যাই। তখন মেজাজ অনেক খারাপ থাকে।
একটা কাজ শুরু করার আগে আমি অনেক পরিকল্পনা করি। একবারের সিদ্ধান্তে আমি কখনোই কাজ করতে পারি না। ঘন ঘন পরিকল্পনা করা আসলেই আমার একটা বড় দোষ।
আমার যত গুণ
আমি সব ধরনের মানুষের সঙ্গে খোলামেলাভাবে মিশতে পারি। বন্ধুতাকে আমি খুব মূল্য দিই।
যেকোনো কাজ করতে আমি অলসতা একদম করি না। বলতে পারেন, আমি কঠোর পরিশ্রমী। মনোযোগ দিয়ে কাজ করতে আমার ভালো লাগে।
আমি চাওয়া-পাত্তয়া নিয়ে খুব একটা ভাবি না। সাধারণভাবে চলতেই আমার ভালো লাগে। আমি অল্পতে সন্তুষ্ট থাকি।
গ্রন্থনা: নাইস নূর