বিভিন্ন অঙ্গনের তারকাদের মুখরিত জীবনের নানা দিক নিয়ে আড্ডার অনুষ্ঠান ‘লাক্স মুখ ও মুখরতা’। প্রচারিত হবে আজ রাতে দেশ টিভিতে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন বিজরী বরকতউল্লাহ। নিজের কাজ ও দাম্পত্য জীবন নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।‘মুখ ও মুখরতা’ অনুষ্ঠানটি কত দিন ধরে করছেন?দেড় বছর। এর আগে একই চ্যানেলে আরেকটি অনুষ্ঠান করেছিলাম, ‘যা কিছু প্রথম’। দুটি মিলিয়ে বছর তিনেক তো হলো। আপনি অভিনয়শিল্পী, উপস্থাপনা করতে কেমন লাগে?সবাই যাকে বলছে উপস্থাপনা, আমি তাকে বলছি গল্প করা। গল্প আর আড্ডার মধ্য দিয়ে আমরা আমন্ত্রিত অতিথির ভেতরের মানুষটাকে বের করে আনার চেষ্টা করি। প্রশ্নগুলোও হয় সে রকম। আরেকটি কথা, প্রশ্নগুলো কিন্তু আগে থেকে তৈরি করা থাকে না। কথোপকথনের মধ্য দিয়ে বেরিয়ে আসে।এবার আপনার ভেতরের মানুষটার কথা শুনতে চাইছি। কী শুনতে চান, বলুন।আপনার দাম্পত্য জীবনের কথা বলুন।অনেক দিন হলো আমি আর ইমন (শওকত আলী ইমন) একসঙ্গে থাকছি না। কেন?দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল। মানসিকভাবে আমরা মিলতে পারছিলাম না। তাই এ সিদ্ধান্ত নিয়েছি। নাটকে অভিনয়ের কী খবর?এখন কিন্তু আমি নাটকই বেশি করছি। মাঝে অনেক দিন ইচ্ছে হয়নি, তাই করিনি। এখন কাজ করতে ভালো লাগছে। ভালো কিছু স্ক্রিপ্ট পেয়েছি। চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছি।