বৈশাখী টিভিতে আজ রাতে শুরু হচ্ছে গান আর শিল্পীর সঙ্গে আড্ডা নিয়ে অনুষ্ঠান ‘আমার গিটার আমার গান’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সংগীতশিল্পী তপু। কথা হলো তাঁর সঙ্গে।আপনি গানের শিল্পী। উপস্থাপনার ব্যাপারে আগ্রহী হলেন কেন?‘আমার গিটার আমার গান’ অনুষ্ঠানও কিন্তু গান নিয়েই। যাঁরা গান করছেন, আমরা তাঁদেরই এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাব। তবে নতুনদের একটু বেশি গুরুত্ব দেওয়ার ইচ্ছা আছে। নতুনদের মধ্যে যাঁরা নিজেরাই গান লিখছেন, সুর করছেন আবার কণ্ঠ দিচ্ছেন—তাঁদের ব্যাপারে আমাদের আগ্রহ একটু বেশি থাকবে। যেমন আজ থাকছেন বিবেক, আর দ্বিতীয় অনুষ্ঠানে লিমন। উপস্থাপনা করতে কেমন লাগছে?আমি এবারই প্রথম উপস্থাপনা করছি। আগে থেকে কোনো স্ক্রিপ্ট তৈরি করা হয় না। ক্যামেরার সামনে বসার পর আমাদের আড্ডা এগিয়ে যায়। যেভাবে আড্ডা দিই, অনুষ্ঠানটিও সে রকমই। কথার ফাঁকে ফাঁকে থাকে গান। এ পর্যন্ত পাঁচ পর্বের শুটিং হয়েছে। আমার বেশ ভালো অভিজ্ঞতা হলো। গান নিয়ে নতুনদের ভাবনা আর পছন্দগুলো জানতে পারছি। আবার মাঝে মাঝে তাঁরাও আমাকে গান নিয়ে প্রশ্ন করেন। ‘আমার গিটার আমার গান’ অনুষ্ঠানের জন্য শিল্পী নির্বাচন কীভাবে করছেন?নতুনদের মধ্যে এখন কে কে ভালো কাজ করছেন, তার একটা খোঁজ রাখতেই হয়। আর আমার [email protected] ঠিকানায় নতুন শিল্পীদের কাছ থেকে তাঁদের কিছু কাজ চেয়েছিলাম। অনেকেই তাঁদের নতুন গান পাঠিয়েছেন। সেখান থেকেও কয়েকজনকে পেয়েছি। আপনার নতুন অ্যালবামের খবর কী?এবার রোজার ঈদে জি-সিরিজ থেকে আমার তৃতীয় একক অ্যালবাম বাজারে আসছে। নাম আর তোমাকে। আমার প্রথম দুটি অ্যালবাম বন্ধু ভাব কী আর সে কে থেকে আর তোমাকের গানগুলো একটু অন্য রকম হবে। বলতে পারেন, আমার অভিজ্ঞতার একটা ছোঁয়া রাখার চেষ্টা করেছি।