আমি একটু ভিতু প্রকৃতির: মীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার যত গুণ  ‘বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর’—এই নীতি মেনে আমি যেকোনো মানুষকে খুব বিশ্বাস করি। আমার মনে হয়, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। বিশ্বাস করুন আর না-ই করুন, আমি মিথ্যা কথা একদমই বলতে পারি না। অনেক চেষ্টা করেও মিথ্যা বলতে পারি না আমি। তাই পণ করেছি, ‘সদা সত্য কথা বলিব।’ বিপদগ্রস্ত মানুষকে আমি সাহায্য করি—এটা কি আমার ভালো গুণ নয়?আমার যত দোষ বিশ্বাস করে কারও কারও কাছ থেকে যখন দাগা খাই, ঠকি, তখন প্রচণ্ড কষ্ট লাগে। মনে হয়, নির্বিচারে যাকে-তাকে বিশ্বাস করা উচিত নয়। এ সময় এটাকে খারাপ গুণ মনে হতে থাকে আমার! আমি একটু ভিতু প্রকৃতির। বন্ধু বান্ধব তাই আমাকে বলে ভিতুর ডিম। ঘরে-বাইরে কোথাও একা চলতে পারি না আমি। আমি বৃশ্চিক রাশির মেয়ে তো, রাগলে আকাশে উঠে যাই। তখন আমার সামনে আসে—এমন সাধ্য কার! এ সময় আমার কোনো হুঁশ-জ্ঞান থাকে না, বাকরুদ্ধ হয়ে থরথর করে কাঁপতে থাকি। সামনে যা কিছু পাই, ভাঙতে পারলে মনে যেন প্রশান্তি আসে। গ্রন্থনা: আলতাফ শাহনেওয়াজ