আমি ও অন্তরাত্মার আমি
অহিংস আদর্শের মহানায়ক মহাত্মা গান্ধী, মহীয়সী নারী মাদার তেরেসা এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তুলির নীল রঙে মূর্ত হয়েছেন চিত্রপটে। প্রশান্তি আর নির্মলতার প্রতীকে পরিণত হয়েছেন এই তিন ব্যক্তিত্ব। শুধু এই তিন ছবিই নয়, গ্যালারিজুড়ে নীলের প্রাধান্য। আর এ নিয়ে শিল্পী গোপালচন্দ্র সাহার প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘আমি ও অন্তরাত্মার আমি (মি ইন মাই ইনার সোল)’।মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন এ এইচ মতলুব আলী ও প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান নাসরিন বেগম। সভাপতিত্ব করেন প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক আবদুস সাত্তার।প্রদর্শনীতে ২৫টি চিত্রকর্ম স্থান পেয়েছে। এর মধ্যে শিল্পীর ‘সাচিং মাই সোল’, ‘সাচিং বিউটি’, ‘মননগাথা’ শীর্ষক তিন সিরিজে শিল্পী বেছে নিয়েছেন নীল রং। ক্যানভাস ওয়াশ করে এর ওপর তুলির আঁচড় টেনে দেওয়া হয়েছে। এর প্রত্যেকটিই তেলরঙে আঁকা। আর এর মধ্যে রয়েছে দুটি ক্যালিওগ্রাফি। শিল্পীর আঁকা ছবিগুলোর মধ্যে উঠে এসেছে নারী ও বেড়ালের মধ্যে আদুরে ভালোবাসা, আয়নায় দর্শনরত নারী যার পবিত্র রূপের আভায় পূর্ণিমার চাঁদ নিজেকে লুকিয়ে ফেলেছে, সংগীতের যন্ত্রানুষঙ্গ, কৃষ্ণকায় নারীর অন্তরাত্মার শুভ্র রূপ, নগ্ন নারীর দেহাবয়ব প্রভৃতি।প্রদর্শনী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।রংপুর বিকন নাট্যকেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকীনিজস্ব প্রতিবেদক, রংপুর জানিয়েছেন, রংপুর বিকন নাট্যকেন্দ্র তাদের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গত রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নাটক করেছে।‘যেতে হবে দূরে, বহুদূরে...’ এই স্লোগান নিয়ে রঞ্জিত রায় চৌধুরীর মূল কাহিনি ও আবু আজাদ ডাবলুর নির্দেশনায় তামাশা নাটক মঞ্চায়ন করা হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। বিশিষ্ট চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীর ও শিল্পী অজিত রায়ের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নাট্যচক্রের সভাপতি আবদুল মজিদ, নাট্যকেন্দ্রের সাধারণ সম্পাদক রাজ্জাক মুুরাদ, সারথির সভাপতি সাখাওয়াত রাংগা ও বিকনের সভাপতি সদরুল আলম। এরপর দেশের গানের ওপর কয়েকটি যন্ত্রসংগীত পরিবেশন করেন হাবিব এবং কবিতা আবৃত্তি করেন নূরন্নবী শান্ত ও সুপ্রভা হক। শেষে বাউল, জারি ও ভাওয়াইয়া গান পরিবেশিত হয়।‘নিমজ্জন’-এর ৫০তম মঞ্চায়নবিশ্বের তাব ৎ গণহত্যাকে উপজীব্য করে এর বিরুদ্ধে দাঁড়িয়েছে নাটক নিমজ্জন। এই নাটকের মাধ্যমে গণহত্যাকারীদের প্রতি তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ পেয়েছে। গাওয়া হয়েছে মানবতার জয়গান। বিশ্ব গণহত্যার ঘটমান কাহিনী ও দৃশ্যচিত্রের সমন্বয়ে নিমজ্জন নাটক গড়ে উঠেছে। নাট্যাচার্য সেলিম আল দীন রচিত নিমজ্জন-এর ৫০তম মঞ্চায়ন হবে ১৬ সেপ্টেম্বর শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মঞ্চে। এর নির্দেশনায় নাসির উদ্দীন ইউসুফ।নাটকের সুর ও সংগীত পরিচালনা করেছেন শিমূল ইউসুফ। নাটকটিতে অভিনয় করেছেন মিলু চৌধুরী, আসাদুজ্জামান আমান, সিরাজুল ইসলাম, মোস্তাফা রতন, তরিকুল ইসলাম লিটন, রনি হোসাইন, নয়ন হোসাইন, সাজ্জাদ রাজীব, সাঈদ রিংকু, রফিক মোহাম্মদ, সামিউন জাহান দোলা ও সাজ্জাদ রহমান।