আমি কখনো ফেসবুক ব্যবহার করিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলমগীর
আলমগীর

সম্প্রতি এক অনলাইন পত্রিকা অভিনেতা আলমগীরের ফেসবুক পোস্ট অবলম্বন করে একটি সংবাদ প্রকাশের পর এর প্রতিবাদ করেন তিনি। প্রকাশিত সংবাদ ও তাঁর ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে আলমগীর বলেন, ‘আমি কখনো ফেসবুক ব্যবহার করি না। আমার নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে কেউ। সেই অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টকে অবলম্বন করে ওই সংবাদটি লেখা হয়েছে। শিগগিরই আমি বিষয়টি নিয়ে আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’