আমি কোনো প্রতিজ্ঞা করি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোশাররফ করিম। জনপ্রিয় অভিনেতা। অভিনয় করছেন বিভিন্ন নাটকে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তাঁর ছবি টেলিভিশন। আজ মাছরাঙা টিভিতে ইউনিভার্সিটি ধারাবাহিকেও দেখা যাবে তাঁকে।মা-বাবার কাছ থেকে পাওয়া সবচেয়ে মূল্যবান উপদেশ...ছেলেবেলায় বাবা আমাকে খুব ভোরবেলা ওঠাতেন। একটি কবিতা পড়াতেন: ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি।’ ভালো হয়ে চলি বলার সময় হেসে ফেলতাম। তবে এটাই আমার কাছে মূল্যবান উপদেশ মনে হয়।শিক্ষকেরা আমাকে যে কারণে মনে রেখেছেন...ক্লাসে সব সময় দ্বিতীয় হতাম। একবার শুধু প্রথম হয়েছিলাম। তারপর বুঝে ফেলেছিলাম, প্রথম হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং আমাকে দিয়ে তা হবে না। দ্বিতীয় স্থানেই তৃপ্ত ছিলাম। আর শিক্ষকেরা মনে রেখেছেন দুষ্টু ছিলাম বলে। দুষ্টু ছিলাম, বেয়াদব নয়।যে প্রতিজ্ঞাটা কখনোই করব না...আমি কোনো প্রতিজ্ঞা করি না।আমাকে দিয়ে যা কখনো হবে না...মুসা ইব্রাহীমের মতো হিমালয় জয় করা।ছেলেবেলায় যা ভাবতাম...বড়দের ভালো লাগত না! ভিলেন মনে হতো। আর ভাবতাম, বড়রা ছোট হলে খুব ভালো হতো। এখনো তা-ই মনে হয়। বড় যদি হতে চাও ছোট হও তবে...।জীবনের বাকি দিনগুলোয় যেকোনো একটি চলচ্চিত্র দেখতে বললে যেটা দেখব...টম হ্যাঙ্কস অভিনীত কাস্ট অ্যাওয়ে ছবিটি বারবার দেখা যায়।জীবনের সেরা ছুটির দিন কেটেছিল...বছর দুয়েক আগে নেপালে গিয়েছিলাম স্ত্রীকে নিয়ে। পাঁচ দিন ছিলাম। ওই ছুটির দিনগুলো দারুণ কেটেছিল।অভিনেতা হলাম, কারণ...অকারণেই। কোনো কারণ ছাড়াই অভিনয় করতে এসেছি।সাক্ষাৎকার নিয়েছেন মাহফুজ রহমান