প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার কিছু দোষ
আমি রাগ করি কিন্তু আমার রাগ বেশিক্ষণ থাকে না।
যে কাউকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করি। এই বিশ্বাসের কারণে অনেকে বিশ্বাস ভঙ্গ করে থাকেন।
আমি অনেক বেশি আবেগপ্রবণ। এর জন্য অনেক সময় ভুল করে ফেলি।
এক কথা বারবার বলতে বা শুনতে পছন্দ করি না।
আমার চেহারা দেখে যে কেউ আমার মনের অবস্থা অনুমান করতে পারে। সেটা ব্যক্তিগত ও অভিনয়জীবন, দুই ক্ষেত্রেই প্রযোজ্য।
আমার কিছু গুণ
আমি খুব ভালো একজন বন্ধু। বন্ধুমহলে এ নিয়ে আমার দারুণ সুনাম রয়েছে। যদিও আমার বন্ধুর সংখ্যা হাতে গোনা।
আমি খুবই দায়িত্ববান। যখন যে কাজ করি, তা অত্যন্ত দায়িত্ব নিয়ে করি।
আমি খুবই ধৈর্যশীল। খুব সহজে ধৈর্যহারা হই না। যেকোনো কাজ কিংবা সমস্যা আমি ধৈর্য দিয়ে মোকাবিলা করি।
আমি খুবই পরিশ্রমী।
প্রতিদিন আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করি।