আমি নায়কের বন্ধু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছরাঙা টিভিতে আজ রাত ১১টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক আমি নায়কের বন্ধু। লিখেছেন ও পরিচালনা করেছেন আশুতোষ সুজন। অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, মিজু আহমেদ প্রমুখ।
অফিসে শুটিং হবে। পরিচালক অফিসের বসের সঙ্গে আড্ডা মারছে। পরিচালককে বস তার চলচ্চিত্রজীবনের গল্প শোনায়—জীবনে একবার সে সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছিল। নায়কের বন্ধুর চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছিল তার।