আমি নিজেও অনেক বানান শিখছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুনমুন। ছিলেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার তারকা। এরপর করছেন উপস্থাপনা ও অভিনয়। চ্যানেল আইতে শুরু হলো রিয়েলিটি শো ‘ডেইলি স্টার স্পেলিং বি’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তিনি। আবারও হাজির, স্পেলিং বি...হ্যাঁ! শুরু হচ্ছে ‘ডেইলি স্টার স্পেলিং বি’র দ্বিতীয় সিজন। প্রথম সিজনে প্রায় এক লাখ প্রতিযোগী অংশ নিয়েছিল। এবার দুই লাখ ছাড়িয়ে গেছে! ইংরেজি বানানের প্রতি মানুষকে আগ্রহী করে তোলা এ অনুষ্ঠানের মূল লক্ষ্য। আমরা যাকে বলছি ‘স্পেলিং রেভল্যুশন’। মাত্র এক বছরেই আমরা বেশ সাফল্য পেয়েছি, সবাই খুব খুশি।ছোট মানুষ, বড় প্রতিযোগিতা...ছোটদের নিয়ে এমন অনুষ্ঠান আগে কখনো করিনি। খুবই মজা পাচ্ছি। ওদের একেকজনের একেক রকম চিন্তাভাবনা আমাকেও অনুপ্রাণিত করছে। ছোট ছোট বাচ্চা, একটা কঠিন বানান পারবে কি পারবে না—এ নিয়ে মাঝেমধ্যে ভীষণ উত্তেজনা তৈরি হয়। যখন বানানটা ঠিকঠাক বলে ফেলে, কী যে ভালো লাগে! এ অনুষ্ঠান উপস্থাপনা করতে এসে আমি নিজেও অনেক বানান শিখছি।আমার ছেলেবেলা...ওদের সঙ্গে সময় কাটাতে গিয়ে আসলে নিজের ছোটবেলার কথা খুব মনে পড়ে। আমিও সুযোগ পেলেই যেকোনো প্রতিযোগিতায় অংশ নিতাম।মডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী, উপস্থাপিকা—নিজেকে যেভাবে দেখতে ভালো লাগে...নিজেকে একজন সৎ, সচেতন মানুষ হিসেবে দেখতে ভালো লাগে। সেটা যে ক্ষেত্রেই হোক না কেন।সরাসরি অনুষ্ঠান উপস্থাপনার সময় হঠাৎ একদিন যদি মাইক্রোফোন অকেজো হয়ে যায়...এ রকম পরিস্থিতিতে একটা মোক্ষম অস্ত্র তো আছেই—হাসি! কখনো কখনো বেশ বিব্রতকর পরিস্থিতিও হেসে সামাল দেওয়া যায়।স্বামী তৌফিক হোসেনের সঙ্গে প্রথম পরিচয়...প্রথম দেখা হয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। সেখানেই পরিচয়। পরে তিনি বাসায় প্রস্তাব পাঠালেন। বিয়েটা হয়ে গেল।যে গানে নাচতে ভালো লাগে...স্থান, কাল, পাত্র পছন্দনীয় হলে যেকোনো গানেই নাচতে ভালো লাগে।প্রিয় ইংরেজি উক্তি...A smile can light up this world so always keep smiling.মো. সাইফুল্লাহ