আমি পরিচালনা করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনারেশন নেক্সট ডট, বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিকটি। নাটকটি লিখেছেন ও পরিচালনা করছেন এজাজ মুন্না। এতে অভিনয় করছেন রওনক হাসান। নাটক ও চলচ্চিত্র নিয়ে কথা হলো তাঁর সঙ্গে। বাসায়, নাকি শুটিংয়ে?হেমায়েতপুরে, জাহিদ বিপ্লবের পরিচালনায় ৯৯ সাহেব আলী লেন নামের একটি ধারাবাহিকের শুটিং করছি। এখানে আমার সঙ্গে অভিনয় করছেন অর্ষা। ধারাবাহিকটি এখন এনটিভিতে প্রচারিত হচ্ছে।অর্ষা আর আপনি তো একটি চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন।বছর দুয়েক আগে ফেরারি ফানুস নামের একটি চলচ্চিত্রের কাজ শুরু করেছিলাম। ছবির শুটিং এখন স্থগিত আছে। যে উৎসাহ আর উদ্দীপনা নিয়ে এই ছবির শুটিং শুরু করেছিলাম, তা এখন আর নেই।‘জাগো’ আপনার প্রথম চলচ্চিত্র?এটা আমার অভিনয়জীবনের একটি কালো অধ্যায় বলতে পারেন। কাজ শুরুর আগে পরিচালক ও নির্বাহী প্রযোজক আমাকে যে চিত্রনাট্য দিয়েছিলেন, শুটিং শুরুর পর দেখি, তা ঠিক নেই। এই ছবিটির জন্য আমি তখন টানা তিন মাস কোনো নাটকের কাজ করিনি। তার পর থেকে এই ছবির নাম শুনলে ভয় লাগে। ‘জেনারেশন নেক্সট ডট’ নাটকে কাজ করে কেমন লাগছে?ভালো। সরকারি ও বেসরকারি দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গল্প। তাদের নানা সমস্যার কথা এখানে তুলে ধরা হচ্ছে। নাটকে আমি দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে সেতুবন্ধ তৈরির কাজটি করছি।আপনি তো পরিচালনা করেছিলেন। তার কী খবর?অনেক দিন আগে রচি মম ফাল্গুনে নামের একটি টেলিছবি পরিচালনার কাজ শুরু করেছিলাম। প্রতিকূল আবহাওয়ার কারণে তখন শুটিং ব্যাহত হয়। ফরিদপুরে নাটকটির শুটিংয়ের জন্য সেট তৈরি করে তিন দিন বসে থাকতে হয়েছিল। কিছুদিন আগে আবার কাজ করেছি। শুটিং শেষ হয়েছে।