আমি বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো বন্ধুসভার জাতীয় বন্ধু সম্মেলনে হাজির হয়েছিলেন বিনোদন জগতের কয়েকজন চেনা মানুষ। বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে তাঁরাও হয়ে যান বন্ধুদের একজন। সংগীতশিল্পী কনকচাঁপা আবৃত্তি করে শোনান তাঁর নিজের লেখা কবিতা, গেয়ে শোনান গানও। অভিনেতা জাহিদ হাসান বন্ধুদের জন্য বলেন তাঁর খুব পরিচিত নাটকের সংলাপ। কথায় কথায় বন্ধুদের আনন্দ দেন অভিনেত্রী দীপা খন্দকারও। গানের মানুষ কনা মুগ্ধ করেন তাঁর কথা ও গান দিয়ে। গত শনিবার সারা দিনের এই আয়োজনে বিভিন্ন সময় তারকারা মঞ্চে ওঠেন। মঞ্চের বাইরেও কথা বলেন বন্ধুদের সঙ্গে। কারওয়ান বাজারের সিএ ভবন মিলনায়তনে সারা দিন ধরে অনুষ্ঠিত হয় জাতীয় বন্ধু সম্মেলন।