আমি বাংলাদেশে থাকতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাদেরী কিবরিয়া, এবার আপনি ‘একুশে পদক’ পেয়েছেন। আপনাকে শুভেচ্ছা।ধন্যবাদ। আমি গান করছি অনেক বছর হলো। অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। এবার রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে। এই আনন্দ আমি ব্যক্ত করতে পারব না। আমি সবাইকে ধন্যবাদ জানাই।আপনি তো অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রপ্রবাসী। এবার দেশ আপনাকে সম্মানিত করেছে। দেশের জন্য কিছু ভেবেছেন?আমি বাংলাদেশে থাকতে চাই। যুক্তরাষ্ট্রে আছি অনেক বছর হলো, এবার দেশে ফিরে আসার ইচ্ছা আছে। তবে সপরিবারে আসতে পারব না। আমার সন্তানেরা ওখানে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আমার স্ত্রীর কাছে সন্তানদের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তিনি তাদের নিয়ে সেখানেই থাকবেন। আমি যাওয়া-আসা করব।বাংলাদেশে স্থায়ীভাবে থাকতে সমস্যা কোথায়?কোনো সমস্যা নেই। আজ শুধু গান গেয়ে সংসার চালানো কি সম্ভব? পাশাপাশি আরও অনেক কিছুর প্রয়োজন। আমার নিজেকেও ব্যস্ত রাখতে হবে। এসব কিছুই বিবেচনা করছি। অনেক দিন আগে থেকেই বলছি, ২০১৩ সালে দেশে ফিরব। কিন্তু এবার পারছি না। হয়তো আগামী বছর ফিরব।বাংলাদেশে কিছু করার পরিকল্পনা আছে?একটি ইনস্টিটিউট করব। শুধু গান নয়, গানের পাশাপাশি এখানে পরিবেশনার ধরনটা শেখানো হবে। একসময় গান ছিল শুধু শোনার ব্যাপার, এখন শোনার পাশাপাশি দেখার বিষয়ও। তাই কীভাবে একজন শিল্পী তাঁর গান পরিবেশন করবেন, যা দর্শকদের কাছে গ্রহণযোগ্য হবে, তা-ই শেখাব। আগামী বছর ঢাকায় এই ইনস্টিটিউটের কাজ শুরু করব।এবার আর কত দিন বাংলাদেশে আছেন?মার্চ পর্যন্ত তো থাকবই। এপ্রিল নাগাদ যাওয়ার পরিকল্পনা আছে।আপনার গানের কী খবর?ভালো। আজ রাতে মাছরাঙা টিভিতে গান করব। অনুষ্ঠানের নাম ‘তোমায় গান শোনাব’। আমি যে ধরনের গান করি—রবীন্দ্রসংগীত, পুরোনো দিনের গান; তেমনি কিছু গান করব। দর্শকদের অনুরোধও রাখতে হবে।