আমি বাংলার মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে একটি গয়নার দোকান উদ্বোধন করতে ১৬ ডিসেম্বর ঢাকায় আসেন বলিউড তারকা সুস্মিতা সেন। এটি ছিল সাবেক এই বিশ্বসুন্দরীর প্রথম বাংলাদেশ সফর। তাঁর সঙ্গে আরও ছিলেন ২০০৭ সালে ‘সা রে গা মা পা চ্যালেঞ্জ’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন অনীক ধর। দোকান উদ্বোধনের ফাঁকে প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় বলেন নানা কথা। তারই অংশবিশেষ তুলে ধরেছেন মনজুর কাদেরপ্রথমবারের মতো বাংলাদেশে এলেন, অনুভূতিটা কেমন?আমার আসলে মনেই হচ্ছে না বাইরের কোনো দেশে এসেছি। এখানকার সবাই আমাকে এমনভাবে দিদি দিদি বলে ডাকছে—আমার মনে হচ্ছে, নিজের দেশেই আছি। বাইরের একটি দেশ হিসেবেও আমি নিজেকে এখানে অনেক বেশি নিরাপদ মনে করছি। আমার খুবই ভালো লাগছে বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কে আপনি কি আগে থেকে কিছু জানতেন?ঢাকায় আমার সঙ্গে আমারই একজন ঘনিষ্ঠ বন্ধু এসেছে। সে আমাকে বাংলাদেশ সম্পর্কে অনেক কিছুই বলেছে। এর আগেও অবশ্য আমার সঙ্গে অনেক বাংলাদেশির কথা হয়েছে। আমার বেশ কয়েকজন বাঙালি বন্ধুও আছে। বাংলাদেশের মানুষের আতিথেয়তার কথা আমি তাদের মুখে শুনেছি। তা ছাড়া আজ ১৬ ডিসেম্বর বাংলাদেশের জন্য একটি মহান দিন। এ দিন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে বিজয় পেয়েছে। আমি খুবই কৃতজ্ঞ, এমন একটি দিনে বাংলাদেশে আসতে পেরে। বাংলাদেশে চলচ্চিত্রে অভিনয় করতে না এসে এলেন গয়নার দোকান উদ্বোধন করতে... বাংলাদেশে আমার আসার ইচ্ছেটা অনেক দিনের। কিন্তু কোনোভাবেই সুযোগ মিলছিল না। বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব এখনো কেউ আমার কাছে নিয়ে আসেনি। বাংলাদেশ থেকে প্রথমেই গয়নার দোকান উদ্বোধনের প্রস্তাবটাই এসেছে। তাই আসার সুযোগটা হাতছাড়া করতে চাইনি। আমি তো আসলে অভিনেত্রী। অভিনয় করাই তো আমার কাজ। বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয়ের কোনো প্রস্তাব যদি আসে, তাহলে নির্দ্বিধায় কাজ করব।কিন্তু আপনারা যে সম্মানী পান, আমাদের প্রযোজকদের তো সে রকম বেশিবাজেট থাকে না।বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্কটা হবে আত্মার, অর্থের নয়। বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে কোনো ধারণা আছে?আমি সব ধরনের চলচ্চিত্র দেখি। হোক সেটা বাংলা, হিন্দি, ইংরেজি, স্প্যানিশ, তামিল—সব। বাংলাদেশের চলচ্চিত্র কলকাতা কিংবা মুম্বাইয়ে বসে দেখার সুযোগ নেই। তবে প্রেম করেছি বেশ করেছি নামের ছবিটি ডিভিডিতে দেখেছি। খুব ভালো লেগেছে। ঢাকায় আসার পরও দু-একজনের সঙ্গে এ ছবিটি নিয়ে আলোচনা হয়েছে। আপনার বাংলা শুনে জানতে ইচ্ছে করছে, আপনি কোন বাংলার মানুষ। এপার বাংলা না ওপার বাংলা? (সুস্মিতা সেন একটু ভাবলেন)। আমি বাংলার মেয়ে। এপার বাংলা, ওপার বাংলাটা জানি না। আমার বাবা বিমানবাহিনীতে চাকরি করতেন। ছোটবেলা থেকেই বাবা আমাকে শিখিয়েছেন, যেখানেই যা-ই না কেন, পরিচয়পর্বে একটি কথাই বলব, আমি বাঙালি, আমি বাংলার মেয়ে। বাঙালি নিয়ে ‘ঘটিবাটি’, ‘বাঙাল’ ইত্যাদি শব্দগুলো আমার জানা আছে। তবে আমার কথা একটাই—আমি বাংলার মেয়ে। একমাত্র বাঙালি হিসেবে আপনি ‘মিউ ইউনিভার্স’ হওয়ার গৌরব অর্জনের ব্যাপারটি আপনার কেমন লেগেছে? এটা ভাবতেই অন্য রকম একটা অনুভূতি। ‘মিউ ইউনিভার্স’ হওয়ার গৌরব ভোলার মতো নয়।বাংলাদেশে আবার কবে আসবেন? আপনারা যখন ডাকবেন। সত্যি কথা বলতে কি, বাংলাদেশ সম্পর্কে আমি যা শুনেছি, তার চেয়ে অনেক বেশি পেয়েছি। ডাকলেই আমি আবার চলে আসব।