আমি সংবাদ বিভাগের প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক রেডিও চকলেট। আনিসুল হকের গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করছেন রেদওয়ান রনি। এতে অভিনয় করছেন নওশীন। কথা হলো তাঁর সঙ্গে।আপনি একসময় এফএম রেডিওতে কাজ করেছেন। এখন এফএম রেডিওর গল্প নিয়ে নাটকে অভিনয় করছেন। কেমন লাগছে?দারুণ। এই নাটকে আমি সংবাদ বিভাগের প্রধান। এখন আর আমি নাটকটিতে অভিনয় করতে পারছি না। কারণ, যেভাবে নাটকের শুটিংয়ের সময় চূড়ান্ত করা হচ্ছে, সেভাবে সময় দিতে পারছি না। তবে শুটিংয়ের সময়গুলো খুব মিস করব। মোশাররফ করিমের সঙ্গে অভিনয় মানেই সেখানে অনেক আনন্দ হবে। হয়েছেও তা-ই।এনটিভির ‘দক্ষিণায়নে দিন’ নাটকের কথা বলুন।দর্শক আমাকে এই নাটকে এখন দেখবে অন্যভাবে। আমি মানসিক রোগী হয়ে গেছি। আমাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। এই নাটকে অভিনয়ের অনেক সুযোগ পাচ্ছি। প্রতিটি দৃশ্যেই নতুন নতুন কিছু দেওয়ার আছে।মাছরাঙা টেলিভিশনের ‘ক্ষণিকালয়’ নাটকের কী খবর?৭০ পর্ব পর্যন্ত শুটিং করেছি। প্রতি মাসেই ৮-১০ দিন শুটিং হচ্ছে। এখন থেকে দর্শক আমাকে নিয়মিত এই নাটকে দেখতে পাবে। কারণ, গল্পটিই সে রকম। এবারই প্রথম আমি আজাদ আবুল কালামের সঙ্গে অভিনয় করছি। নাটকটিতে তো অনেক চরিত্র, শুটিংয়ের সময় দারুণ একটা পরিবেশ থাকে।আর উপস্থাপনা?এনটিভির প্রজন্ম কথার তো অনেক পর্ব করেছি। সেলিব্রিটি বাবা-মা আর তাঁদের সন্তানদের নিয়ে অনুষ্ঠান। এটা ছিল ঈদের একটি অনুষ্ঠান। পরে তা নিয়মিত প্রচারিত হচ্ছে।