আমি সন্তুষ্ট হতে পারিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার অ্যালবামটি বাজারে আসার আগে অনেক আলোচিত হয়। কিন্তু প্রকাশের পর ততটা দেখা যায়নি।আপনার কথা ঠিক। অ্যালবাম বিক্রির সংখ্যা এখন কিন্তু কমে গেছে। তার পরও নানাভাবে মানুষ গান শুনছে। যত দূর জেনেছি, আমার অ্যালবামটি ভালোই বিক্রি হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানও সন্তুষ্ট।আপনি নিজে কতটা সন্তুষ্ট?আমি সন্তুষ্ট হতে পারিনি। আমন্ত্রণ অ্যালবামের বাজারজাত করার কৌশলে সমস্যা আছে বলে মনে হয়। আমি নিজেও খোঁজ নিয়ে জানতে পেরেছি, দেশের বিভিন্ন স্থানে অ্যালবামটি পৌঁছায়নি। আর তাই অ্যালবামের মূল্যায়নের সময় এখনো আসেনি। আরও দু-তিন মাস পর আসল চিত্রটা পাওয়া যাবে। এরপর কী ভাবছেন?এখন অ্যালবামের গান জনপ্রিয় করার জন্য মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছে। আমিও শিগগিরই আমন্ত্রণ অ্যালবামের মিউজিক ভিডিও তৈরির কাজ শুরু করব। ইদানীং যেসব গান শোনা যাচ্ছে, তা আপনার কাছে কেমন মনে হচ্ছে? এ প্রজন্মের দু-একজন সংগীত পরিচালক তামিল গানের সুর হুবহু নকল করে নিজের নামে চালিয়ে দিচ্ছেন। তাঁদের নিজেদের কোনো সৃষ্টি নেই। তাতে সংগীতের বারোটা বাজছে। তাঁরা সস্তা জনপ্রিয়তার পেছনে ছুটছেন। তাঁদের দেখাদেখি অনেকেই আবার একই পথে হাঁটছেন। নতুন গানের কথা কিছু ভেবেছেন?কলকাতার একটি ছবিতে দুটি গান করার ব্যাপারে আলোচনা হয়েছে। এ ছাড়া ১২.১২.১২ তারিখে দ্বৈত গানের একটি অ্যালবাম প্রকাশ করব। অ্যালবামে গান থাকবে আটটি। সব কটি গান লেখা, সুর করা ও সংগীতায়োজনের কাজ শেষ হয়েছে। এখন কণ্ঠ দেওয়ার পালা। অ্যালবামটিতে এ সময়ের জনপ্রিয় কয়েকজন শিল্পী কণ্ঠ দেবেন।  বিনোদন প্রতিবেদক