আমি হয়তো মানুষ নই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টিভিতে আজ রাত আটটায় প্রচারিত হবে নাটক আমি হয়তো মানুষ নই। লিখেছেন রুম্মান রশীদ খান। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন সারিকা, নাঈম, আরেফিন শুভ।রাজীব ও মিতুর বাগদান হয়ে গেছে। দুই মাস পর বিয়ে। এই সময়ে নিজেদের জানা এবং বোঝার চেষ্টা করে দুজন। কিন্তু মিতুর ছোট ছোট ভালো লাগার অনুভবগুলো বুঝতে পারে না রাজীব। বিভিন্ন কারণে তাদের সম্পর্কের মাঝে তৈরি হয় টানাপোড়েন।