আমিই কালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপকথাতেই কেবল এমনটা হতে দেখা যায়। যেমনটা হয়েছিল ভারতের রাজস্থানের ছোটু নামের এক বালকের জীবনে। দারিদ্র্যের সঙ্গে পাল্লা দিয়ে জীবনযাত্রার দৌড়ে নাম লেখানো। ধীরে ধীরে সকল কাঁটা ধন্য করে একটি দেশের সর্বোচ্চ আসনে আসিন হওয়া। এমনটাই হয়েছিল ছোটু ছেলেটার জীবনে। সেই ছোটু এখন আর ছোটু নেই, হয়ে গেছেন এ পি জে আবদুল কালাম। স্বনামধন্য বিজ্ঞানী এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি। রূপকথার মতো এই গল্প নিয়েই একটি ছবি তৈরি করেছেন নীলা মাধব পান্ডা। ছবির নাম আই অ্যাম কালাম। ছবির গল্প যাঁকে নিয়ে অর্থাৎ আবদুল কালাম তা দেখে বললেন, ‘এই ছবি দেখে আমি উপলব্ধি করেছি, প্রতিটি মানুষই অন্য আর দশজনের জীবন বদলে দিতে পারে। গ্রামে শিক্ষা বিস্তারে আমাদের উদ্যোগী হওয়া প্রয়োজন। আর তাই প্রথমেই গ্রামের মা-বাবাদের কাজের সংস্থান করতে হবে। তাহলেই তাঁরা বাচ্চাদের স্কুলে পাঠাতে পারবেন।’ ওয়েবসাইট।