আমিন খান-ঈশানার 'নির্বাসিত ভালোবাসা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈশানা ও আমিন খান
ঈশানা ও আমিন খান

রোমান্টিক নায়ক আমিন খান ও লাক্স সুন্দরী ঈশানাকে নিয়ে নির্মিত হয়েছে ‘নির্বাসিত ভালোবাসা’ নামের একটি নাটক। পরিচালনা করেছেন গাজী আপেল মাহমুদ। যুক্তরাজ্য প্রবাসী এক যুবকের প্রেম-বিরহ, জীবন-যন্ত্রণা ও অন্যরকম এক ত্যাগের কাহিনিই নাটকটির উপজীব্য বিষয়।

নাটকটি সম্পর্কে নায়ক আমিন খান বলেন, ‘ইদানীং আমি ছোটপর্দার জন্য নির্মিত কিছু নাটকের কাজও করছি। ‘‘নির্বাসিত ভালোবাসা’’ তেমনই একটি নাটক। এর গল্প সম্পূর্ণ ভিন্নধর্মী। ভালোবাসার জন্য মানুষ যে কত বড় ত্যাগ করতে পারে, এই নাটকে তা তুলে ধরা হয়েছে। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করে আমার নিজেরও ভালো লেগেছে।’

ঈশানা বলেন, ‘নাটকের গল্পটি চমত্কার। এই গল্প পেয়ে আমি একবারেই রাজি হয়ে যাই। এই নাটকের অভিনয় আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।’ আমিন খান ও ঈশানা ছাড়া ‘নির্বাসিত ভালোবাসা’ নাটকে আরও অভিনয় করেছেন তুষার মাহমুদ, মনিরা মিঠু, বাদল, সেঁজুতি গাজী, সূচনা, সবুজ খান, আমজাদ মৃধাসহ আরও অনেকে।