আমিন খান-ফারহানা মিলির 'কো-ইনসিডেন্ট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিন খান ও ফারহানা মিলি
আমিন খান ও ফারহানা মিলি

চিত্রনায়ক আমিন খান চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি এখন ছোটপর্দার কাজেও বেশ ব্যস্ত হয়ে পড়েছেন। ছোটপর্দার অনেক অভিনেত্রীর সঙ্গে অভিনয় করলেও এবারই প্রথম তিনি ‘মনপুরা’খ্যাত নায়িকা ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারহানা মিলির সঙ্গে একটি নাটকে কাজ করলেন। হাবিব জাকারিয়া উল্লাস রচিত ও অনন্য ইমন পরিচালিত এ খণ্ড নাটকটির নাম ‘কো-ইনসিডেন্ট’।

ফারহানা মিলির সঙ্গে কাজ করা প্রসঙ্গে আমিন খান বলেন, ‘মিলির ‘‘মনপুরা’’ ছবিটি আমি দেখেছি। অসাধারণ অভিনয় করেছেন তিনি। মিলি অত্যন্ত বিনয়ী একজন শিল্পী। এত তাড়াতাড়ি চরিত্রের গভীরে তিনি প্রবেশ করতে পারেন, যা ভাবাই যায় না। তাঁর সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে।’  

ফারহানা মিলি বলেন, ‘আমিন ভাই গুণী একজন মানুষ। তাঁর সঙ্গে কাজ করার আগে মনে মনে ভাবছিলাম, কীভাবে শুরুটা করব। কারণ তিনি অনেক অভিজ্ঞ একজন অভিনেতা। কাজ করতে গিয়ে তাঁর মধ্যে যে আন্তরিকতা দেখেছি, তা আমাকে সত্যিই ভীষণ মুগ্ধ করেছে। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।’