আমিন খান-মেহজাবিন জুটি হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় পর্দার অভিনেতা আমিন খান ও লাক্স তারকা মেহজাবিন একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন। সোহান খানের রচনা ও সঞ্জয় বড়ুয়ার পরিচালনায় ‘জামাই ধরা’ নাটকে দেখা যাবে এ জুটিকে। এর মধ্যেই ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।চলচ্চিত্রে নিয়মিত হলেও, বলা চলে অনেকদিন পরেই ছোট পর্দায় অভিনয় করলেন আমিন খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুরু থেকেই আমি অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে চেয়েছি। আমার কাছে অভিনয়টাই মুখ্য, ছোট বা বড় পর্দা কোনো ব্যাপার নয়। মজার এ নাটকটির গল্প পছন্দ হয়েছে বলেই কাজটি করেছি। অনেক ভালো লেগেছে।’নাটকে নিজের চরিত্র সম্পর্কে আমিন খান জানিয়েছেন, ‘নাটকটিতে একজন প্রবাসী বাংলাদেশির চরিত্রে অভিনয় করেছি। এর কাহিনিতে দেখা যাবে, বিদেশ থেকে বিশেষ একটি কাজে দেশে এসে ভুল করে একটি বাড়িতে ঢুকে পড়ি। সেখানে মেহজাবিনের মায়ের সঙ্গে আমার পরিচয় হয়। তিনি আমাকে অনেক পছন্দ করে ফেলেন। তাঁর মেয়ের সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য নানা ফন্দি-ফিকির আঁটতে থাকেন।’আমিন খান আরও জানিয়েছেন, ‘আসছে ঈদুল ফিতর উপলক্ষে নাটকটি তৈরি করা হয়েছে। নাটকটি কমেডিধর্মী হলেও, এর দৃশ্যগুলোতে জোর করে হাসাবার চেষ্টা করা হয়নি।’ মেহজাবিনের সঙ্গে অভিনয় প্রসঙ্গে আমিন খান বলেন, ‘তাঁর সঙ্গে কাজ করে অসাধারণ লেগেছে। তাঁর সাবলীল অভিনয় আমাকে মুগ্ধ করেছে।’