আমির, রহমান, রেখা, সাইফ ভারতের রাষ্ট্রীয় সম্মানে ভূষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মভূষণ’ পেলেন বলিউডের তারকা আমির খান, এ আর রহমান ও নৃত্যশিল্পী মল্লিকা সারাভাই। আর ‘পদ্মশ্রী’ পেয়েছেন বলিউডের তারকা রেখা, সাইফ আলী খান, রসুল পুকুট্টিসহ আরও অনেকে। এ ছাড়া প্রবীণ অভিনেত্রী জোহরা সেহগালকে দেওয়া হয়েছে ‘পদ্মভিভূষণ’। ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে সোমবার দিল্লিতে ঘোষণা করা হয় এই রাষ্ট্রীয় সম্মাননা পাওয়া ব্যক্তিদের নাম।এবার ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘ভারতরত্ন’ কাউকে দেওয়া হয়নি। পদ্মভিভূষণ দেওয়া হয়েছে ছয়জনকে। আর পদ্মভূষণ দেওয়া হয়েছে ৪৩ জনকে এবং পদ্মশ্রী ৮১ জনকে।আগামী মার্চ-এপ্রিলে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি এই সম্মাননা তুলে দেবেন।