আমির-আনুশকার চুম্বন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান ও অনুশকা শর্মা
আমির খান ও অনুশকা শর্মা

রাজকুমার হিরানির সঙ্গে আমির খান সর্বশেষ কাজ করেছিলেন থ্রি ইডিয়টস-এ। সেই ছবিতে কারিনার সঙ্গে একটা মোটামুটি দীর্ঘ চুম্বনের সৌভাগ্য হয়েছিল আমিরের। হিরানির নতুন ছবি পিকায়তেও আরও দীর্ঘ চুমুর দৃশ্য নাকি আছে। এবার আমিরের ঠোঁটজোড়ার কাছে আত্মসমর্পণ করতে দেখা যাবে আনুশকা শর্মাকে। এটাই নাকি ভারতীয় ছবির সবচেয়ে দীর্ঘ চুমুর রেকর্ড হতে যাচ্ছে। এমনই দাবি করা হয়েছে একটি পত্রিকার পক্ষ থেকে। সে যা-ই হোক, নিন্দুকেরা বলছেন, পর্দায় চুমু খেতে আমির তো ইমরান হাশমিকেও বুঝি ছাড়িয়ে যাওয়ার পণ করেছেন!