আমির আর সালমানকে হারালেন শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

বলিউডি খানদের খানদানি লড়াইয়ে আরও একবার বিজয়ীর হাসি হাসলেন শাহরুখ খান। আমির খান ও সালমান খানের ভক্তদের হূদয় খানখান করে দিয়ে ভারতের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন শাহরুখ। এ যুগের ‘ডন’ হারিয়ে দিয়েছেন আসল ‘ডন’ অমিতাভ বচ্চনকেও।
ভারতের ১৬টি শহরে এই জরিপ চালিয়েছে ট্রাস্ট রিসার্চ অ্যাডভাইজরি (টিআরএ) নামের একটি প্রতিষ্ঠান। পণ্যদূত হিসেবে কাকে সাধারণ মানুষ দেখতে চায়, সেটা নির্ধারণ করতে এই জরিপ। তাতেই শাহরুখের জয়জয়কার।
শাহরুখের পর ভারতের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন অমিতাভ ও মহেন্দ্র সিং ধোনি। চারে আছেন আমির। এর পর আছেন মিঠুন চক্রবর্তী, ক্যাটরিনা কাইফ, সালমান খান ও শচীন টেন্ডুলকার। পিটিআই।