প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট থেকেই বড় হয় সবাই৷ অভিনয়শিল্পীরাও এর বাইরে নন৷ আজ আমরা এমন তিনজন অভিনয়শিল্পীর কথা বলব, যাঁরা ছোটবেলাও যেমন ছিলেন তারকা, বড় হয়েও তাঁরা তারকা৷ দিনে দিনে শুধু বেড়েছে তাঁদের তারকাখ্যাতি
ওই আট বছর বয়সেই আমির খানের চলিচ্চত্রে অভিনয় শুরু৷ ইয়াদো কি বারাত নামের ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন তিনি৷ বড় হয়ে ক্যায়ামাত সে ক্যায়ামাত তক ছবিতে অভিনয় করে মাতিয়ে দেন৷ এরপর একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন তিনি৷ মজার কথা, শিশু আমির খানের অিভষেক ছবিতে অভিনয় করেছিলেন নীতু সিং৷ আিমর খান তো এখন শুধু অভিনেতা নন, চিত্রনাট্যকার, পরিচালক, প্রযোজক, টিভি উপস্থাপকও৷