আমির খানকে ওবামার নিমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিমন্ত্রণ করবেন—এতটা নিশ্চয়ই কল্পনা করেননি বলিউড অভিনেতা আমির খান। কিন্তু বাস্তবতা কখনো কখনো কল্পনাকেও হার মানায়। ভারত সফররত বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার সম্মানে প্রধানমন্ত্রী মনমোহন সিং এক নৈশভোজের আয়োজন করেন। ভোজে বলিউড তারকা আমির খানকে আমন্ত্রণের অনুরোধ জানান বারাক ওবামা। কথামতো ভোজে অংশ নেন আমির। আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে এসে আমিরকে তাঁর ছবির প্রচারণা চালানোর আমন্ত্রণ জানান। স্ত্রী কিরণ সঙ্গে আসেননি কেন—বারাক ওবামার প্রশ্নের জবাবে আমির খান বলেন, ‘ওর শরীর ভালো নেই।’ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আমির খানের এই বৈঠক তাঁকে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন অনেকে। ওয়েবসাইট।