আমির খানের ‘না’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউটিভির সঙ্গে যৌথ প্রযোজনায় ইতিপূর্বে তাঁর বেশ কয়েকটি ছবি সুপারডুপার হিট হয়েছে। সেই সুবাদে প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিদের সঙ্গে দহরম মহরম রয়েছে তাঁর। সেই ইউটিভিকে মুখের ওপর ‘না’ বলে দিলেন আমির খান। ‘লিভ মাই লাইফ’ নামে একটি টিভি শো শুরু করতে যাচ্ছে ইউটিভি। তারকাদের এক দিনের জীবনযাপন ক্যামেরাবন্দী করে দর্শকদের দেখানো হবে। সে জন্য ইউটিভি কর্তৃপক্ষ শুরু করতে চেয়েছিল বড় মাপের একজন তারকাকে দিয়ে। প্রথমটায় আমির রাজিও হয়েছিলেন। যেই শুনলেন শোটি প্রযোজনা করবে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট, অমনি বেঁকে বসলেন। সাম্প্রতিক এ ঘটনা আবারও মনে করিয়ে দিল বলিউডের এই দুই প্রভাবশালী খানের মাঝে ঠান্ডা লড়াইয়ের অবসান এখনো হয়নি। মিড ডে।