আমির বা সালমানের মতো বড় তারকা নই—শাহরুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে আসলে বলিউডে এক নম্বর, শাহরুখ নাকি আমির? এই নিয়ে জোর তর্ক চলতে পারে দুজনের ভক্তদের মধ্যে। এত দিন তাঁরা নিজেরাই অবশ্য খানিকটা উসকে দিয়ে এসেছেন এসব বিতর্ক। শাহরুখ কিংবা আমির শ্রেষ্ঠত্বের দাবিটা খোলাখুলি ছাড়তে চাননি কেউই। কিন্তু এবার বোল পাল্টালেন শাহরুখ খান। কফি উইথ করণ অনুষ্ঠানে এসে খোলাখুলি তিনি জানিয়ে দিলেন, নিজেকে আমির বা সালমানের মতো বড় তারকা মনে করেন না তিনি।শাহরুখ খান কফি উইথ করণ-এর সাম্প্রতিক এই পর্বে আমির খান ছাড়াও তাঁদের সহ-অভিনেতাদের সম্পর্কে খোলাখুলি কথাবার্তা বলেছেন।